ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে ২ অটোচালকের মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ২ অক্টোবর ২০২৩
মুন্সীগঞ্জে ২ অটোচালকের মরদেহ উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সিগঞ্জের দুই উপজেলায় একদিনে পৃথকস্থান থেকে দুই অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টা দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার এন আর বি নামক একটি ইটভাটার পাশে মোহাম্মদ নেকবর হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।

বালুচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওয়াসিম আহমেদ জানান, রোববার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নেকবর। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে গ্রামের একটি ইটভাটার কাছে তার লাশটি পাওয়া যায়।

Advertisement

অপরদিকে সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ হলুদিয়া এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মোহাম্মদ মোস্তফার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মোহাম্মদ মোস্তফা পেশায় অটোচালক ছিলেন। 

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি, হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

লৌহজং থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!