ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে গোসলে নেমে নিখোঁজ, ১৭ দিন পর লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ২২ সেপ্টেম্বর ২০২৩
নদীতে গোসলে নেমে নিখোঁজ, ১৭ দিন পর লাশ উদ্ধার
ফাইল ফটো

রংপুরের গংগাচড়া উপজেলার তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী নাইস আহমেদের মরদেহ ১৭ দিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের সাপমারি এলাকায় ডুবে যাওয়া স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে ওঠে লাশ। এ নিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হলো।

নাইস আহমেদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গনেশের বাজারের মোনাব্বের হোসেনের ছেলে। তিনি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। এ বছর তিনি আনোয়ারমারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

Advertisement

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মরদেহটি শনাক্ত করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে ছয় বন্ধু নদীতে গোসল করতে নামেন। নদীর স্রোতে এক বন্ধু সাঁতরে উঠলেও বাকি পাঁচ বন্ধু তলিয়ে যেতে থাকেন। এ সময় লোকজন নৌকা দিয়ে তিনজনকে উদ্ধার করতে পারলেও অন্য দুজন নিখোঁজ হন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!