গত বুধবার (২০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সাবাহ রাজ্যে লাহাদ দাতু উপকূলে ঘটেছে এই ঘটনা।
এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, তানজুং লাবিয়ানে কাম্পুং তিনাজিয়ান নদীতে কুমিরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রায় কিলোমিটার দূরে আক্রমণের শিকার ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তার শরীরে কামড় ও আঁচড়ের চিহ্ন ছিল।
.png)
লাহাদ দাতু জেলার পুলিশ প্রধান রোহান শাহ আহমেদ বলেন, ‘তিন বন্ধুর দেখা ছাড়া কিছু করার ছিল না। কারণ সেকেন্ডের কম সময়ের মধ্যে আক্রমণ করে কুমিরটি। বন্ধুরা কিছু করার আগেই পানির মধ্যে টেনে নিয়ে যায়।’
পুলিশ প্রধান আরো বলেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ২০ নাগাদ লোকটির দেহ পাওয়া যায়। মরদেহের বাম হাত ও মাথায় কামড়ের চিহ্ন এবং বুকে, ঘাড়ের পিছনে ও পিঠে আঁচড়ের চিহ্ন ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাহাদ দাতু হাসপাতালে নেয়া হয়।’
এই ঘটনার পর লাহাদ দাতুর বাসিন্দাদের সমুদ্র ও নদীর আশেপাশে অতিরিক্ত সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে সেখানকার পুলিশ প্রশাসন ৷
এর আগে গত জুনের শুরুতে সাবাহ রাজ্যে একটি কুমিরের পেট থেকে নিখোঁজ ৬০ বছর বয়সী ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া গত বছরের ডিসেম্বরে লাহাদ দাতু উপকূলে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে এক বছরের শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুটির বাবাকে মারাত্মকভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয়।