ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নদীতে নেমে কুমিরের শিকার ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪, ২ আগস্ট ২০২৩
নদীতে নেমে কুমিরের শিকার ফুটবলার
ছবি- সংগৃহীত

তাপদাহের অনলে পুড়ছে গোটা বিশ্বই। গেল কয়েকবছরে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তা বিশ্বের যেকোনো দেশের জন্যই হুমকির। তবুও টিকে থাকতে নানা উপায় খুঁজে বের করছে মানুষ। তেমনি গরমের উত্তাপ থেকে রেহাই পেতে কেউ কেউ নদীর মতো পানির উৎস খুঁজে নিচ্ছে কেউ কেউ।

সম্প্রতি কোস্টারিকার গুয়ানাকাস্ট প্রদেশের রিও কানাস নদীতে নেমেছিলেন জেসুস আলবার্তো নামের এক ফুটবলার। মূলত গরমের উত্তাপ থেকে রেহাই পেতেই এমনটি করেছিলেন তিনি। তবে শরীরকে আরাম দিতে গিয়ে নিজেই নিজের বড় বিপদ ডেকে এনেছেন এ অপেশাদার ফুটবলার।

নদীতে নামার কিছুক্ষণ পরই আলবার্তোকে বিশাল আকারের একটি কুমির মাঝ নদীতে টেনে নিয়ে যায়। এরপর তাকে একেবারে গিলে ফেলে কুমিরটি। ফলে মৃত্যু হয় জেসুসের। পরে অবশ্য তাকে উদ্ধার করা হয়। খবর ব্রিটিশ গণমাধ্যম সানের।

Advertisement

আলবার্তোকে কুমির গিলে ফেলার ভিডিওটি সামাজিক মাধ্যমে ঘুরছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ওই কুমিরটি ফুটবলারকে চোয়ালের মধ্যে নিয়ে সাঁতার কাটছে। অন্য একটি ক্লিপে দেখা গেছে, স্থানীয়রা কুমিরটিকে গুলি করে হত্যা করে ফুটবলারের মরদেহটি উদ্ধার করেছে।

ব্রিটিশ গণমাধ্যম সান জানিয়েছে, জেসুস আলবার্তো লোপেজ অপেশাদার দল দেপোর্তিভো রিও কানাসের একজন ফুটবলার ছিলেন, পাশাপাশি আট এবং তিন বছর বয়সী দুই সন্তানের বাবা ছিলেন।

আলবার্তোর অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বহন করতে সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা। তার ক্লাবের ম্যানেজার লুইস কার্লোস মন্টেসও পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কাজ করছেন।

এদিকে জেসুসের মৃত্যুতে ক্লাব ও সতীর্থরা শোক জানিয়ে বলেন, গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের খেলোয়াড় জেসুসের মৃত্যুতে শোক প্রকাশ করছি। শান্তিতে বিশ্রাম নিন, চুচো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!