প্রত্যক্ষদর্শী ও কামাল হোসেনের পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে কামাল হোসেন নরসিংদীর চরনগরদী বাজার যাওয়ার পথে ৭-৮ জনের দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কামালের ওপর হামলা চালান। এ সময় কামাল প্রাণ বাঁচানোর চেষ্টায় দৌড় দিলে তাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এ সময় কামালের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। ঘটনার পর কামালকে গুরুতর অবস্থায় নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আহতাবস্থায় ফুটবলার কামাল হোসেন জানান, তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কিছুদিন। এরপর বিভিন্ন ক্লাবের ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ তিনি বরিশালে ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
.png)
এ বিষয়ে থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়ের করার পর সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার দাবি করেন আহত ফুটবলার কামাল, তার পরিবার ও ফুটবলের সঙ্গে জড়িত খেলোয়াড়, কোচ ও সংগঠকরা।