[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় স্রোতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার
খাল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানির স্রোতে ভেসে যাওয়া হারিছ মিয়া নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা ১১দিকে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউপির বেড়িবাঁধ এলাকায় কুকুরিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত হারিছ মিয়া উপজেলার গোকর্ণ এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে।
নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা জানান, সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের পাশে আকাশী বিলে মাছ ধরতে যান হারিছ মিয়া। মাছ ধরে বাড়িতে ফেরার পথে কুকুরিয়া খাল পার হওয়ার সময় স্রোতে পানিতে ভেসে যান তিনি। পরে স্থানীয়রা খাল থেকে তার লাশ উদ্ধার করেন।
ওসি আরো জানান, উপজেলা প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মৃত হারিছ বাকপ্রতিবন্ধী ছিলেন বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!