ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যৌথ অভিযানে দক্ষিণ সস্তাপুর এলাকার একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের লাশ জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতাল পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে পড়ে ছিল ঐ যুবকের লাশ। এলাকাবাসীর ধারণা- চুরির উদ্দেশ্যে বহুতল ভবনের পাইপ বেয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে দুই ভবনের মধ্যে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত ঐ যুবক।

ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!