ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে নিখোঁজের ৯ দিন পর যুবকের লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২৩
রংপুরে নিখোঁজের ৯ দিন পর যুবকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের নয়দিন পর হাবিবুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গার দোলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাবিবুর রহমান আলমপুর ইউনিয়নের ফাজিলপুর বানিয়াপাড়া গ্রামের ওহেদ আলীর ছেলে।

জানা যায়, হাবিবুর রহমান গত ৩১ আগস্ট নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি ৪ সেপ্টেম্বর পুলিশকে জানায় তার পরিবার। পরে পুলিশ শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় একই ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), মোফেকুর রহমান (২৩) এবং সোহাগ হোসেনকে (৩৫) আটক করে থানায় নিয়ে আসে। তাদের দেওয়া তথ্যে পুলিশ শনিবার দুপুরে ফাজিলপুর ডাঙ্গার দোলা মাঠ থেকে হাবিবুরের লাশ উদ্ধার করে।

Advertisement

তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সন্দেহজনক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাজিলপুর ডাঙ্গার দোলা থেকে হাবিবুরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!