[ দেশজুড়ে ]
বরিশালে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো
বরিশালের আগৈলঝাড়ায় মুমু আক্তার নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু নিয়ে এলাকায় রহস্য সৃষ্টি হওয়ায় রোববার দুপুরে লাশ মর্গে পাঠানো হয়।
ঐদিন সকালে উপজেলার রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুমু আক্তার ঐ গ্রামের নয়ন সরদারের স্ত্রী ও একই গ্রামের তাহের শেখের মেয়ে।
মৃতের স্বামীর পরিবারের দাবি, দাম্পত্য কলহের কারণে রোববার সকাল ৯টা-১০টার মধ্যে টয়লেটের আড়ার সঙ্গে মুমু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
.png)
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গত দু’মাস আগে নয়ন সরদারের সঙ্গে বিয়ে হয়েছিল মুমু আক্তারের। ঐ নববধূর মৃত্যু নিয়ে এলাকায় রহস্য সৃষ্টি হওয়ায় রোববার দুপুরে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!