রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. মোশারফ মিয়া রূপগঞ্জের কেন্দুয়া এলাকার আব্দুর রহমানের ছেলে। এছাড়া ভুক্তভোগী শিশু আসামির দূর সম্পর্কের নাতি।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ২৩ অক্টোবর দায়ের করা মামলায় আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
.png)
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০২১ সালের ২২ অক্টোবর মো. মোশারফ মিয়া ভুক্তভোগী শিশুকে কাশবনে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।