ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শত্রুতার জেরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
শত্রুতার জেরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
ফাইল ছবি

জয়পুরহাটে কিশোরী রূপালী (১৬) হত্যা মামলায় প্রেমিক সাজাদুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজাদুল ইসলাম আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী পশ্চিমপাড়া গ্রামের সাহাদুলের ছেলে।

Advertisement

মামলার বিবরণ থেকে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের সঙ্গে আসামি সাজাদুলের সরকারি লিজকৃত ৪ একর খাস জমি নিয়ে শত্রুতা চলে আসছিল। সে সময় সাজাদুল কৌশলে জলিলের মেয়ে রূপালীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের বিষয় নিয়ে ওই মেয়ের সঙ্গে সাজাদুলের ঝগড়া-বিবাদ হয়। 

এরপর ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে আসামি রূপালীকে মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে তুলশীগঙ্গা নদীর পাড়ে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করেন। এ সময় আলামত লুকানোর জন্য তিনি কেরোসিন দিয়ে লাশটি আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে পরে পালিয়ে যান। পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রূপালীর লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একই বছরের ৫ মে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!