ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওষুধের টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা, স্ত্রীকে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ওষুধের টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা, স্ত্রীকে পিটিয়ে হত্যা
ঝিকরগাছা থানা- ফাইল ফটো

যশোরের ঝিকরগাছায় ওষুধের টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে জবেদা খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন একই গ্রামের আব্দুস সালাম পাটালির স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুস সালামকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, দুপুর ১২টার দিকে আব্দুস সালাম পাটালির অসুস্থ স্ত্রী জবেদা খাতুন পার্শ্ববর্তী গ্রাম জামালপুরে ডাক্তার দেখাতে যান। অ্যাজমা রোগী জবেদা খাতুন পল্লী চিকিৎসক ইজানুরের কাছ থেকে বাকিতে ওষুধ কিনে বাড়ি আসেন। এরপর স্বামীর কাছে তিনি ওষুধের টাকা চান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আব্দুস সালাম ডুমুর গাছের ডাল দিয়ে স্ত্রীকে পেটান। এতে ঘটনাস্থলেই স্ত্রী জবেদা খাতুনের মৃত্যু হয়।

Advertisement

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া অভিযুক্ত স্বামী আব্দুস সালাম পাঠালিকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!