সোমবার রাত সাড়ে ১১টার দিকে আমতলী উপজেলার কেওড়াবুনিয়া গ্রাম থেকে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করে র্যাব ৮ পটুয়াখালীর সদস্যরা।
ঘাতক রাজীব কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউপির লেমুপাড়া গ্রামের বজলু হাওলাদারের ছেলে।
.png)
আরো পড়ুন >>> ঘুরতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে শিশুর মৃত্যু
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে গৃহবধূ নারগিস বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে নিজ বাড়িতে হত্যা করে পাষণ্ড স্বামী রাজীব। পরে স্ত্রীকে দেখে রাখার কথা বলে মায়ের কাছে মাছ ধরার কথা জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এর কিছু সময় পর খোঁজ নিতে গিয়ে গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পান শাশুড়ি।
আরো পড়ুন >>> সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ম্যানেজারের মৃত্যু
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহত গৃহবধূর বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে রাজিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন রাজীব।
তিনি আরো জানান, এ দম্পতির সানজিদা নামে ১৪ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।