[ দেশজুড়ে ]
পটুয়াখালীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে আড়াই লাখ শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীতে দুই লাখ ৪০ হাজারের অধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিকদের কর্মশালায় সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন বলেন, আগামী ১৫ থেকে ১৮ জুনের মধ্যে যেকোনো একদিন জেলায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় থেকে ১১ মাস বয়সী পঁচিশ হাজার ৩৭৩ জন শিশুকে নীল রঙের এবং দুই লাখ ১৬ হাজার ৭৭৬ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, সিএইচসিপি, এনজিওকর্মী, সুপার ভাইজার ও স্বেচ্ছাসেবক হিসেবে চার হাজার ৬৬৭ জনকে প্রস্তুত রাখা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!