[ দেশজুড়ে ]
পটুয়াখালীতে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৪০০ ইয়াবাসহ রফিক উদ্দিন নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গলাচিপা পৌর শহরের তালেবনগর আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গলাচিপা থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি রফিককে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের উখিয়া থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
.png)
তিনি আরো বলেন, রোহিঙ্গা রফিক উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!