শুক্রবার বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, এদিন ভোর ৬টার দিকে নেত্রকোণার দুর্গাপুর থানাধীন বাকলজোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনির মিয়া একই উপজেলার কলমাকান্দা থানাধীন জয়নগর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।
.png)
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, মেয়েটি মাদরাসায় আসা যাওয়ার পথে মনিরসহ কয়েকজন যুবক নিয়মিত উত্যক্ত করতেন। চলতি বছরের ১১ নভেম্বর বিষয়টি তার মাকে জানায় ওই শিক্ষার্থী। ওইদিন বিকেলে মেয়েটির মা সংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে নিয়ে মনিরের বাড়িতে গিয়ে তার অভিভাবকদের বিষয়টি জানান। এতে ক্ষিপ্ত হন মনির। একপর্যায়ে মনির কয়েকজনকে সঙ্গে নিয়ে সুযোগ বুঝে বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে পাশের ধানক্ষেতে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে মেয়েটির ডাক-চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় মেয়েটি নিজেই বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে মামলা করে। কিন্তু ঘটনার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যান আসামিরা। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মনিরের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে তাকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।