ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালী থেকে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ২৭ ডিসেম্বর ২০২৩
নোয়াখালী থেকে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে গণধর্ষণের মূলহোতা মহসিনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১১। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী খালপাড় এলাকার বাসিন্দা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

তিনি জানান, আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক ভাড়া বাসা খুঁজছিলেন। তখন ভিকটিমের আগের পরিচিত রাকিব হোসাইন ভাড়া বাসা দেখানোর কথা বলে গত ১০ ডিসেম্বর দুপুরে কদমতলী পশ্চিমপাড়া খালপাড় এলাকার একটি বাড়ির একটি কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে মহসিন ও তার ৪ সহযোগী মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় মহসিনকে প্রধান করে ভিকটিম বাদী হয়ে ১১ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকে মহসিন গা-ঢাকা দেন। মঙ্গলবার তাকে নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!