ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ঢাকায় অস্ত্রসহ গ্রেফতার ৭ ডাকাত কারাগারে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৮, ২৬ ডিসেম্বর ২০২৩
ঢাকায় অস্ত্রসহ গ্রেফতার ৭ ডাকাত কারাগারে 
ছবি প্রতীকী

রাজধানীর মোহাম্মদপুর থেকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার হওয়া সাত ডাকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন- রাজা, মো. কালু, মো. ভিকি, নুর আলম, মো. সুজন, মো. শান্ত ও মো. আসিফ।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালতে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান আদালত। 

মামলার সূত্রে জানা যায়, সোমবার ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে এই সাত ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি চাপাতি, ৩টি চাকু ও ২টি লোহার রড উদ্ধার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দেশিয় অস্ত্রসহ বাস, দোকান, গোডাউন ও বাসা-বাড়িতে ডাকাতি করে থাকে বলে মামলায় উল্লেখ করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!