ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ৫ কোটি টাকার সোনাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ২৬ ডিসেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় ৫ কোটি টাকার সোনাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে ৫ কেজি ওজনের ২৩টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উথলী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দু’জন সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইকযোগে উথলী থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ইজিবাইকটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৩টি সোনার বার। যার ওজন ৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা। 

আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আসাদুল হকের ছেলে সিয়াস হোসেন (২১)।

Advertisement

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে। সোনর বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!