ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে সাড়ে ৬ কোটি টাকার সোনাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭, ২০ ডিসেম্বর ২০২৩
শাহজালালে সাড়ে ৬ কোটি টাকার সোনাসহ নারী আটক
উদ্ধার করা সোনার বারসহ নারীযাত্রী। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কোটি টাকার সোনাসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার দুবাই থেকে আসা এমিরেটস এয়ারওয়েজের রেখা পারভীন নামের এক যাত্রীর কাছ থেকে ৮ কেজি ২১৭ গ্রাম ওজনের সোনার বার ও অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দার বিশেষ টিম। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক ফারহানা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার করা সোনার বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।

Advertisement

শুল্ক গোয়েন্দারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টায় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইট নং- EK584 এর যাত্রী রেখা পারভীনকে তল্লাশি করে তার সাদা হ্যান্ড ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো সোনার বার উদ্ধার করা হয়। 

পরে গণনা করে ৬৯টি সোনারবার, ১টি সোনার চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৬টি সোনার চুড়ি পাওয়া যায়। মোট উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৮ কেজি ৪ গ্রাম, ১টি স্বর্ণের চেইন যার ওজন ১১৫ গ্রাম এবং ৬টি স্বর্ণের চুড়ি যার ওজন ৯৮ গ্রাম। 

উদ্ধার করা সোনার মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। সোনার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা। 

এরপর স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয় ও যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!