ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে দুই কোটি টাকার সোনাসহ গ্রেফতার ১

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ১৭ ডিসেম্বর ২০২৩
বেনাপোলে দুই কোটি টাকার সোনাসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ২০টি সোনার বারসহ আতিয়ার রহমান (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ২ কেজি ৩৬০ গ্রাম এবং বাজার মূল্য ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম ব্লক থেকে আতিয়ারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতিয়ার পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেল চালিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় আতিয়ারকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। একপর্যায়ে তার শরীর থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৩৬০ গ্রাম এবং বাজার মূল্য ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।

Advertisement

২১ বিজিবি ব্যাটালিয়নের ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, উদ্ধারকৃত সোনার বার কোষাগারে জমা ও গ্রেফতারকৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!