ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মিরপুরে ১৫ ভরি সোনা চুরি: তিন আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ১৬ ডিসেম্বর ২০২৩
মিরপুরে ১৫ ভরি সোনা চুরি: তিন আসামি রিমান্ডে
ফাইল ফটো

রাজধানীর মিরপুরে একটি বাড়ি থেকে ১৫ ভরি সোনা চুরির অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন আসামিকে দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- বরগুনা জেলার বেতাগী থানার বেলায়েত সওদাগরের ছেলে মো. ছগির ওরফে রাজু, বরিশাল জেলার কোতয়ালী থানার শাশী গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. মাহাবুব বাড়ী ওরফে জাকির এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার লিসিয়ারা গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মো. মোস্তফা। 

শনিবার আসামিদের আদালতে উপস্থিত করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তাদের জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। 

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাতে মিরপুরে একটি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়। পরে বাড়ির সিসিটিভি ফুটেজে চোরদের প্রবেশ করতে দেখা যায়। এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। তদন্ত চলার সময় গতকাল শুক্রবার আসামিদের রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ আসামিদের হেফাজত থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!