ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গজারিয়ায় শিশুধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ২২ ডিসেম্বর ২০২৩
গজারিয়ায় শিশুধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৮ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম সুলতান (৫৮)। তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগীর বাবা জানান, তিনি অনেক গরিব। স্বামী-স্ত্রী দু’জনেই দিনমজুর। বাউশিয়ায় ভাড়া থাকেন। স্বামী-স্ত্রীর দিনমজুরির টাকায় কোনরকম সংসার চলে তাদের। তারা কাজে চলে গেলে বাড়িতে একাই থাকতো তাদের মেয়ে।

অন্যান্য দিনের মতো তারা কাজে চলে গেলে গত শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে সুলতান শিশুটিকে এলাকার একটি স্যানিটারি দোকানের পেছনে গিয়ে শারীরিকভাবে নির্যাতন চালান। সেখান থেকে বাসায় ফিরে শিশুটি তার বাবা-মাকে সবকিছু খুলে বলে। গ্রাম্য সালিশ-বৈঠকে বিষয়টি সমাধান না হওয়ায় আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

Advertisement

গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, ‘থানায় অভিযোগ দায়ের করার পরে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছি পরে বিস্তারিত জানাতে পারবো।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!