শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোরের লালপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
নাটোর র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক সঞ্জয় কুমার সরকার জানান, রাজবাড়ীর পাংশা উপজেলার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন আজাদ। পরে একাধিকবার ধর্ষণের পর নাটক সাজিয়ে বিয়ে করেন ওই কিশোরীকে। এরপর ওই কিশোরীকে টাকার বিনিমেয়ে যৌনকর্মী হিসেবে পতিতালয়ে পাচারের চেষ্টা করেন প্রেমিক।
.png)
বিষয়টি ওই কিশোরীর মা বুঝতে পেরে রাজবাড়ীর পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা এবং পাচার আইনে একটি মামলা করেন। এ ঘটনার পর অভিযুক্ত আবুল কালাম আজাদ আত্মগোপনে চলে যান। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে রাজবাড়ীর পাংশা থানায় হস্তান্তর করা হয়।