[ দেশজুড়ে ]
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে এক নারীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুলতান মাহমুদকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সুলতান মাহমুদের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার বহুতী জোয়াল ভাঁঙ্গা গ্রামে।
বৃহস্পতিবার জেলার কামারখন্দ উপজেলার নলকা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সিরাজগঞ্জ র্যাব ২ ও ১২ এর সদস্যরা। বিকেলে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঢাকায় মিরপুরের সুলতান মাহমুদের অফিসে চাকরি করতেন এক নারী। সুলতান মাহমুদ ওই নারীকে তার অফিসের সামনের রাস্তা থেকে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করেন।
.png)
এ ঘটনায় ২০২১ সালের ৩ জুলাই ওই নারীর বাবা ঢাকার মিরপুর মডেল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে সুলতান মাহমুদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় আদালত সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলা দায়েরের পর থেকে আসামি সুলতান মাহমুদ পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!