বৃহস্পতিবার দুপুরে শিশুর মা বাদী হয়ে মো. শহীদুল ইসলামকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত শহীদুল ইসলাম উপজেলার রংছাতি ইউপির বাতানিয়াপাড়া গ্রামের মো. আলেক মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় শহীদুল বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে শহীদুল তাকে ভয়-ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
.png)
এ ঘটনায় বুধবার রাতেই সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মহিষখলা এলাকা থেকে শহীদুলকে আটক করে পুলিশ।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, ধর্ষণের শিকার শিশুটির পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গ্রেফতার শহীদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।