নিহত বিপুল হোসেন বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাছিম আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিলমারিয়া থেকে ছেড়ে আসা একটি পাওয়ারটিলার নওপাড়ার দিকে যাচ্ছিলো। এ সময় একটি মোটরসাইকেল নওপাড়া থেকে বিলমারিয়া যাওয়ার পথে মহারাজপুর এলাকায় পৌঁছালে পাওয়ারটিলারের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল চালক বিপুল হোসেন রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পাওয়ারটিলার চালককে আটক করে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।