[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, অস্ত্র উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জ সদরের ছোট মোল্লাকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ১ টার দিকে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এর আগে শনিবার ভোরে আহম্মেদ আলী ও মো. মামুনের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে পারভেজ খান নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।
.png)
তিনি জানান, পুলিশের অভিযানে ১টি পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজ, ১টি বুলেট প্রুফ জ্যাকেট ও ৭টি হকিস্টিক উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের জমিতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!