ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ২১ এপ্রিল ২০২৪
জামালপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মোতালেব (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত সাড়ে ১১টার দিকে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ঝারকাটা ব্রিজের পূর্ব জটিয়ার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত হাসি মন্ডলের ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে জামালপুর শহর থেকে মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল মোতালেব। এ সময় পথে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ঝারকাটা ব্রিজের পূর্ব জটিয়ারপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, রাতেই ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!