গত (১৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার ডাংধরা ইউপির পাথরের চর সেতুর পাশে কংক্রিটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়।
নিহত শিক্ষার্থী নাজমুল ইসলাম তার বাড়ি উপজেলার সানন্দবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার আলমাস হোসেন আকন্দরে ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন বিকেলে নাজমুল ইসলামসহ তার দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সানন্দবাড়ী থেকে ডাংধরা দিকে যাচ্ছিল তারা। পাথরেরচর সেতুতে আসলে মোটরসাইকেলের গতি হারিয়ে ফেলে রাস্তার পাশে কংক্রিটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক নাজমুল তার মাথায় আঘাত পান। পরে আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়। সেখানেও তার অবস্থার পরিবর্তন না হলে পরেরদিন ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন,চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে। তিনি গত ১৩ এপ্রিল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছিলেন।