[ দেশজুড়ে ]
জামালপুরে রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা রুবেল
জামালপুরের ইসলামপুর পৌর এলাকা থেকে মো. রুবেল নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে পৌরসভার মোশারফগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল মিয়ানমারের রাখাইন রাজ্যের মন্ডুপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে থাকতেন।
পুলিশ জানায়, দুপুরে রুবেলকে ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে মোশারফগঞ্জ এলাকায় অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলে সুস্থ হয়। এ সময় তিনি নিজের রোহিঙ্গা পরিচয় জানালে তাকে আটক করে থানায় রাখা হয়। তবে তিনি কী কারণে ও কেন এখানে এসেছেন তা জানাতে পারেনি পুলিশ।
.png)
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করে সেখানে রুবেলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে আর কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!