উখিয়ায় ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যাম্পে কাঁটা তার কেটে রোহিঙ্গারা দেশের নানাপ্রান্তে ছড়িয়ে পড়ছে। তাই কক্সবাজার-টেকনাফ সড়কে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। তারই অংশ হিসেবে উখিয়া ডিগ্রি কলেজে এলাকায় চেকপোস্টে বসিয়ে যানবাহন তল্লাশি চালিয়ে ৪০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের কুতুপালংস্থ ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
আমির জাফর আরো বলেন, ক্যাম্প ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সময় যানবাহন তল্লাশি চালিয়ে চলতি মাসে ৫১১ জন রোহিঙ্গাকে ধরে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তারা ক্যাম্প ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছিল। তবে এপিবিএন সজাগ রয়েছে।