[ দেশজুড়ে ]
শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে কামাল হোসেন নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবারপুর গ্রামের সাজ্জাদ মুন্সীর ছেলে।
.png)
আহতরা হলেন- একবারপুর গ্রামের মুখলেসুর রহমান ও পাকাটোলা গ্রামের মোহাম্মদ হোসেন।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান অটোচালক কামাল হোসেন। অটোতে থাকা অন্য দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!