[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে পিকআপের চাপায় যাত্রীসহ অটোচালক নিহত
দুর্ঘটনাকবলিত গাড়ি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপের চাপায় অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
বুধবার সকালে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী যাত্রী নজরুল ইসলাম ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের অটোরিকশার চালক আব্দুল গফুর। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
.png)
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ বলেন, সকালে পাবনা থেকে একটি পিকআপ সিরাজগঞ্জের দিকে আসছিল। এ সময় পিকআপটি ব্রহ্মকাপালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালকসহ এক চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!