বুধবার সকালে বিজয়নগরের ঢাকা-সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন।
.png)
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে ঢাকাগামী পিকআপের চাপায় মাধবপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন জয়নাল মিয়া। এ সময় আহত হন আরো একজন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পিকআপটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার।