বুধবার বিকেলে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মইন কটিয়াদী উপজেলার আচমিতার এলাকার মজলু মিয়ার ছেলে। মইন স্থানীয় একটি ইন্সটিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, বিকেলে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে একটি পিকআপ একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মো. মইন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অপর একজন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।
.png)
এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, অজ্ঞাত একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. মইন নিহত হয়।