ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে রেলপথ সংস্কার কাজে অনিয়ম, অনুসন্ধানে দুদকের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ৮ মে ২০২৪
লালমনিরহাটে রেলপথ সংস্কার কাজে অনিয়ম, অনুসন্ধানে দুদকের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

রেলপথ সংস্কার কাজের অনিয়ম অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম অভিযান চালিয়েছে লালমনিরহাট রেল বিভাগে।

বুধবার (৮ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হকের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ে অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে চিলমারী পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার রেলপথ সংস্কার প্রকল্পের কাজে প্রায় ৩৪ কোটি অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের দুই ধার সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের দলটি দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে লালমনিরহাটে অভিযানে আসে।

Advertisement

অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে রেলওয়ে কাজের বিষয়ে বক্তব্য গ্রহণ করেন। পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট কাজের বিষয়ে যাবতীয় নথিপত্র সংগ্রহ করার উদ্দেশ্যে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলীর দফতরে আসে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীবের সঙ্গে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন।

দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হক সাংবাদিকদের বলেন, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো।

এ সময় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খালিদ মাহমুদ, উপসহকারী পরিচালক মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মামুন আলী মন্ডল উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!