ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ২২ এপ্রিল ২০২৪
বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ফাইল ফটো

সাবেক আইজিপি বেনজীর আহমেদের আর্থিক দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন।

এর আগে, রোববার বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

Advertisement

এদিকে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের আর্থিক দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। রিটে দুদক চেয়ারম্যান, সচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

চলতি সপ্তাহে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী মনোজ কুমার ভৌমিক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!