[ দেশজুড়ে ]
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকচাপায় ইব্রাহীম হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
বগুড়া-শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আবুল হাশেম জানান, ঢাকাগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক মহাসড়কের মির্জাপুর বাজার নামক স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইব্রাহীম হোসেনকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। সেজন্য চালক-হেলপারকে আটক সম্ভব হয়নি। তবে তাদের আটক করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!