ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৭, ১২ মে ২০২৪
ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
ফাইল ফটো

যশোর সদরের শংকরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নূর হোসেন নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার রাত ১০টার দিকে সদরের শংকরপুর আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন আকবরের মোড় এলাকার নজরুল মোল্লার ছেলে। তিনি আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।

Advertisement

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে কলেজছাত্র খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

নিহতের স্বজনরা জানান, শুক্রবার শংকরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পরে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তারপরও বিরোধের রেশ থেকে যায়। 

তারা আরো জানান, শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরো কয়েকজন যুবক এসে নূরকে ছুরিকাঘাত করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নূরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পথে নূর মারা যান।

এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: খুন যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!