ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ভাইয়ের দায়ের কোপে ভাই খুন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১১ মে ২০২৪
সিলেটে ভাইয়ের দায়ের কোপে ভাই খুন
ফাইল ফটো

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে বাচ্চু আহমদ (৩৫) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ মে) বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু আহমদ দত্তরাইল গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

Advertisement

পুলিশ জানায়, বিকেলে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে বাচ্চু আহমদের সঙ্গে তার চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনির (৩০) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রনির দায়ের কোপে গুরুতর আহত হন বাচ্চু। স্বজনরা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথী দাশ বলেন, ঘটনার সঙ্গে জড়িত রনিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!