ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:০৮, ১১ মে ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ আলম নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত  মোহাম্মদ আলম হ্নীলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, সকালে উপজেলার মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশি বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছালে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে মোহাম্মদ আলমকে তুলে নিয়ে স্থানীয় এক স্কুলের পাশে নিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। তবে পুলিশের ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

Advertisement

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!