ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:২২, ৫ মে ২০২৪
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গলা কেটে হত্যা
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার কাম্পে নূর কালাম নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। 

রোববার ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর কালাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।

Advertisement

তিনি জানান, রোববার সকালে উখিয়া আশ্রয় শিবিরের ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ক্যাম্প-১৯ ডি/১৪ ব্লকের নূর কালাম নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে,  রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখেছে। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের ধারণা, নূর কামালকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!