[ দেশজুড়ে ]
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেফতার
গ্রেফতারকৃত সাইফ উল্লাহ। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি গুলিসহ সাইফ উল্লাহ নামে এক আরসা কমান্ডারকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।
গ্রেফতারকৃত সাইফ উল্লাহ উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।
.png)
তিনি জানান, শনিবার দুপুরে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় ৮ এপিবিএন। এ সময় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনীর লিডার আরসা কমান্ডার সাইফ উল্লাহকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!