ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ওয়ারেন্টভুক্ত ৫ রোহিঙ্গা আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ১৫ এপ্রিল ২০২৪
উখিয়ায় ওয়ারেন্টভুক্ত ৫ রোহিঙ্গা আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গারা

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচ রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  

শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১৫ কক্সবাজার এবং ৮ ও ১৪ এপিবিএন। 

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- কুতুপালং ক্যাম্প-১ এর বাসিন্দা মৃত আব্দুর রহিমের ছেলে আব্দু শুক্কর, এই ক্যাম্পের মৃত জুহুর আহাম্মদের ছেলে মোহাম্মদ ছলিম, আবুল হাশেমের ছেলে ইকবাল হোসেন, নাদির হোছনের ছেলে রশিদ ও কুতুপালং ক্যাম্প-২ এর বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুর শুক্কুর। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। 

তিনি জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!