ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮, ১৩ এপ্রিল ২০২৪
টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং কুরাগুইজ্জাপাড়া এলাকা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে  র‌্যাব। এ সময় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের কুরাগুইজ্জাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের মুছনী নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ব্লক-ঐ/৬০ বাসিন্দা মৃত এজাহার মিয়ার ছেলে রোহিঙ্গা হাশেম উল্লাহ ও টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়ার কালা মিয়ার ছেলে আবু জমিল।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে সাবরাং ইউনিয়নের কুরাগুইজ্জাপাড়া এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে কয়েকজন লোক। এমন খবর পেয়ে র‌্যাব সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান অপর দুই সহযোগী। পরে তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!