ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ২৭ এপ্রিল ২০২৪
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে দুটি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। তবে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে তিনটি রোহিঙ্গা ক্যাম্প।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুতুপালং ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 

২ ওয়েস্ট ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা যুবক মোহাম্মদ শফিক জানান, আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছিলো দ্রুত তিন ক্যাম্পে ছড়িয়ে যাবে। আল্লাহর রহমতে আমরা ও স্বেচ্ছাসেবকরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। 

Advertisement

স্থানীয়রা জানান, ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে দুইদিন আগে খুন হয় এক কমিউনিটি নেতা (মাঝি)। এ ঘটনার জেরে রোহিঙ্গা সন্ত্রাসীরা অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!