[ দেশজুড়ে ]
হবিগঞ্জে সাড়ে ৬ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনের কাজ করার সময় অসাবধানতাবশত গ্যাস লাইনে ছিদ্র হয়ে যায় গ্যাসলাইন। এতে মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। মেরামত শেষে সাড়ে ৬ ঘণ্টা পর গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টায় লাইন মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুরে ম্যাটাডোর কোম্পানি-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
জালালাবাদ গ্যাস শাহজিবাজারের ম্যানেজার হোসাইন মো. জুনায়েদ বলেন, ভূগর্ভস্থ গ্যাস সরবরাহ লাইনে ছিদ্রের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লোকজন পাঠানো হয়। মেইন লাইন বন্ধ করে দেওয়া হয় যাতে দুর্ঘটনা না ঘটে। দীর্ঘ চেষ্টার পর লাইন আবার স্বাভাবিক করা হয়েছে।
.png)
এদিকে, গ্যাস সরবরাহ বন্ধের কারণে হবিগঞ্জের অলিপুর থেকে মাধবপুর পর্যন্ত অন্তত ১৫টি শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে বিপুল আর্থিক শিকার হয়েছে শিল্প প্রতিষ্ঠানগুলো।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!