ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে পণ্যসহ নগদ অর্থ সহায়তা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৫, ১৭ মে ২০২৪
মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে পণ্যসহ নগদ অর্থ সহায়তা
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামে প্রতিবন্ধীদের মাঝে পণ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে স্মার্ট উদ্যোক্তা ও সমন্বয়ক ফারজানা আক্তার রুনার বাসভবনে এ সহায়তা প্রধান করা হয়। 

প্রতিবন্ধী উদ্যোক্তারা হলেন ওই গ্রামের তপন কুমার নন্দীর ২ মেয়ে তৃষ্ণা নন্দী ও  তনুশ্রী নন্দী। তাদের একজন ডিগ্রি প্রথম বর্ষ ও অপরজন তৃতীয় বর্ষের ছাত্রী।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার ডিরেক্টর মৌমিতা কুন্ড, মডারেটর লিমা, সমন্বয়ক ফারজানা আক্তার রুনা, প্রশিক্ষক মেহজাবীনসহ সব সদস্যরা।
আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের উপদেষ্টা শেখ মনসুরের অর্থায়নে মাগুরা জেলা থেকে সিলেকশনকৃত দুইজন প্রতিবন্ধী উদ্যাক্তাকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সহায়তা প্রদান করা হয়। 

Advertisement

উদ্যাক্তারা প্রতিবন্ধী হলেও খুশিতে আত্মহারা হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের মাগুরা জেলার ডিরেক্টর মৌমিতা কুন্ডু বলেন, মাগুরার দুইজনসহ সারা বাংলাদেশের মোট ১৫ জন প্রতিবন্ধীকে উদ্যাক্তা পণ্য ও অর্থ সহায়তা পেয়ে নিজেদের র্স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। 

তিনি আরো বলেন, যেখানে ৫ জন প্রতিবন্ধী উদ্যাক্তাকে আর্থিক সহায়তা প্রদান করার কথা ছিলো কিন্তু অতিরিক্ত নাম আসায় সবকিছু বিবেচনা করে সংখ্যা বৃদ্ধি করে ১৫ জন করা হয়। 

আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের মাগুরা জেলার ডিরেক্টর মৌমিতা কুন্ডু বলেন, মাগুরার দুইজনসহ সারা বাংলাদেশের মোট ১৫ জন প্রতিবন্ধীকে উদ্যাক্তা পণ্য ও অর্থ সহায়তা পেয়ে নিজেদের র্স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। যেখানে ৫ জন প্রতিবন্ধী উদ্যাক্তাকে আর্থিক সহায়তা প্রদান করার কথা ছিলো কিন্তু অতিরিক্ত নাম আসায় সবকিছু বিবেচনা করে সংখ্যা বৃদ্ধি করে ১৫ জন করা হয়। 

মাগুরার এই মানবিক কাজ করার সার্বিক তত্ত্বাবধানে ‘এসইএফ’ এর প্রধান নির্বাহী, শিক্ষক ও লেখক মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন ও প্রধান সমন্বয়ক মিজানুর রহমান, ডিরেক্টর মৌমিতা কুন্ডসহ এই প্ল্যাটফর্মের সব দ্বায়িত্বশীল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় মাগুরার দুই প্রতিবন্ধী শিক্ষার্থী উদ্যোক্তাকে ১২টি শাড়ি ও বারটি পাঞ্জাবি তাদের হাতে তুলে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!