[ দেশজুড়ে ]
থানচিতে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকা তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় ১১টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ মে) সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, থানচি সদর থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসাপাড়ার একজনের রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পার্শ্ববর্তী বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ও মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং তিনজন সামান্য আহত হন।
এলাকাবাসী ও পার্শ্ববর্তী জিন্নাহপাড়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকার অধিক বলে জানা গেছে।
.png)
থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইসমাইল মিয়া জানান, তিনি একজনের মাধ্যমে জেনেছেন যে তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা থুইসাপাড়ায় ১১টি বসতঘর আগুনে পুড়ে গেছে। এলাকাটি দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে সময়মতো খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!